×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জে মরমী কবি হাছনরাজার মৃত্যু শতবার্ষিকী সম্পন্ন হয়েছে। 
শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের পুরাতন কালেক্টরেটস্থিত ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে হাছন রাজার মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম  মোহাম্মদ মাকসুদ  চৌধুরী। হাছন রাজা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। রাতব্যাপী হাছনগীতি পরিবেশনের মধ্যে দিয়ে শনিবার ভোরে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 
এর আগে হাছন রাজা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমনের পরিচালনা এবং হাছন রাজা পরিষদের সভাপতি ও হাসন রাজা গবেষক সামারীন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক  রেজিস্টার জামিল  চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ  লে. কর্নেল আতাউর রহমান পীর,  পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ  শেরগুল আহমেদ,শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, হাসন রাজা পরিষদের সহ-সভাপতি মলয় চক্রবর্তী রাজু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আকিকুর রহমান ও প্রদীপ পাল নিতাই প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেরগুল আহমদ রচিত ২টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat