×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফেনীতে ভূমিকম্প, অগ্নিকান্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফেনী মিজান ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলা প্রশাসক বলেন, দুর্যোগ কেমন ভয়াবহ হতে পারে সেটি সাম্প্রতিককালে আমরা দেখেছি। মুহূর্তের মধ্যেই কতগুলো স্বপ্ন নষ্ট হয়ে গেছে। একটু যদি সাবধানতা অবলম্বন করা হতো তাহলে এতোগুলো জীবন বেঁচে যেতো হয়তো।
তিনি বলেন,সবাই মিলে নিরাপত্তার স্বার্থে যেখানে যে বিষয়টি রাখা দরকার সেটি রাখতে হবে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই মিলে যদি সচেতন হই, নিরাপত্তার বিষয়টি দেখি তাহলে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকা যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক বলেন, দেশের দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের সহযোগিতা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মহড়ার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।
এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুবল চাকমা, আলিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী।
এর আগে দিবসটি উপলক্ষ্যে ফেনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের সদস্যরা দুর্যোগকালীন সময়ের ওপর বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat