×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কেউ না খেয়ে মারা যাবে না।
তিনি বলেন,স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন।
পানি সম্পদ উপমন্ত্রী আজ শরীয়তপুর জেলার নড়িয়ায় চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় ৩০টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা, মেধা ও বুদ্ধি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই শেখ হাসিনা।
বিএনপি আবারো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে উপমন্ত্রী বলেন, দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে, সংবিধান ও  সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। তাদের আশা আবারো সেভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না।
উপমন্ত্রী আরো বলেন, এদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। জনগণ তাদের দুঃশাসনের কথা ভুলে যায়নি। জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় এনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবে। অনুষ্ঠানে ৩০ জনকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat