×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী জিয়া পরিবারের কাছে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ আর বি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত, বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের রিরুদ্ধে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার সবুর বলেন, ‘জিয়াউর রহমানই প্রথম হ্যাঁ-না ভোট করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলো। জিয়ার আমলে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছিল। এদেশের লুন্ঠিত গণতন্ত্রকে জননেত্রী শেখ হাসিনা আন্দোলন সংগ্রাম করে তা পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। যারা মাগুরা মার্কা নির্বাচন করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছিল তারাই আজ গণতান্ত্রিক নির্বাচনের কথা বলে, এটা হাস্যকর।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিতে শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রতন শিকদার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলার সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার, চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat