×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট মহানগরীর ৫ হাজার মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট মহানগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি। এসময় তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দল দেখেনে না, তিনি চান দেশের উন্নয়ন। সিলেট সিটি কর্পোরেশনে বিএনপি’র দলীয় মেয়র থাকার সত্ত্বেও তাকে এই নগরীর উন্নয়নের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ দিচ্ছেন, ছোট বড় অনেক প্রকল্প দিচ্ছেন, সবধরনে সাহায্য করছেন। যার ফলে মেয়র আরিফুল হক চৌধুরী অনেক অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনা টাকা ও অনুমোদন দিচ্ছেন বলে মেয়র আরিফ কাজ করতে পেরেছেন। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে আজ দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। শেখ হাসিনা গরীবের বন্ধু। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। এ অবস্থায় যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সেজন্যে এই সরকার দেড় কোটি মানুষের বাসায় সস্তা দরে খাবার ও বিভিন্ন অনুদান পৌঁছে দিয়েছে। গৃহহীনদের ঘর করে দিয়েছে। জনগণের মঙ্গলের ক্ষেত্রে শেখ হাসিনা সব সময় অগ্রসর। 
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন হচ্ছে বলে বিদেশীরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিদেশীরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। দেশের উন্নয়ন এবং সিলেটকে আরও আধুনিক স্মার্ট নগরীতে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বার বার নির্বাচিত করার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান। এসময় সম্ভাব্য সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat