×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৫
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় আজ ‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় ২৫ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার প্রতিষ্ঠাসহ বাল্যবিবাহ আইন ও বিধিমালা এবং বাস্তবতা বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat