×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আজ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় মাদক কারবারিতে জড়িত বাবা-মেয়েসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় র‌্যাব সদস্যদের পক্ষ হতে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহারিয়ার বলেন, বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- দিনাজপুর বিরামপুর উপজেলার প্রস্তমপুর গ্রামের সিদ্দিক আলী শাহ (৫৭), তার মেয়ে সেলিনা আক্তার রুপালি (২৭) এবং সিদ্দিকের পুত্র মোশারফ হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন (২৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া গ্রামের সিদ্দিক আলী শাহ‘র বাড়িতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারি মোশারফ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোশারফের পিতা সিদ্দিক আলী শাহ, বোন সেলিনা আক্তার রুপালি ও স্ত্রী শাহানাজ পারভীনকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহারিয়ার বলেন, মাদকবিরোধী অভিযানে আটক ৩ জনের বিরুদ্ধে আজ দুপুর আড়াইটায় বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat