×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে আগামীকাল দাকোপ উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন আজ এ কথা জানিয়েছেন। রানী উপজেলার সুতারখালী ইউনিয়নে ইউএনডিপির পানি শোধনাগার পরিদর্শন ছাড়াও, একই ইউনিয়নের কালবগী এলাকার ঝুলন্তপাড়ায় বন্যা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনশেষে, প্রকল্পের উপকারভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একজন সহায়ক অনুপ্রেরণাদায়ক পদমর্যাদার ভুমিকায় দায়িত্বপালনকারী হিসেবে, বেলজিয়ামের রানী এখন তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। বেলজিয়ামের রানীর এই সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাকোপ উপজেলা প্রশাসন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস জানান, রাণীর সফরকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, একটি হেলিপ্যাড এবং স্পিড বোট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান ইউএনও। রানীর সফরের আগে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি বিশেষ দল ইতোমধ্যে পানি শোধনাগার ও বন্যা প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat