×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলায় আজ "থাকবো ভালো, রাখবো ভালো দেশ। বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ" স্লোগানে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তর আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এ সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং কলেজের অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টেকনিক্যাল ট্রেনিং কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক ষষ্টীপদ রায়, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বৈধ চ্যানেলে প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat