×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বরিশালের শিল্পোন্নয়নে ভোলা থেকে গ্যাস আনার চিন্তাভাবনা করছে সরকার।
আজ বরিশাল সার্কিট হাউজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা,  পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবদুল বাকি, বিসিক  চেয়ারম্যান মাহাবুবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল  জেলা প্রশাসক (ডিসি)  মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন ।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, এখানে পদ্মা সেতুর কারণে সড়ক যোগাযোগ উন্নত হয়েছে। এখানে নদী পথও আছে। এখানে এখন পণ্য উৎপাদন করা দরকার। সরাসরি এখান থেকেই রপ্তানি করার পরিকল্পনা নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন। সরকার সব রকম সহায়তা দেব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলে কি কি সম্ভাবনা আছে সেগুলো খতিয়ে দেখছি আমরা।
তিনি আরো বলেন, বিসিকের বিভিন্ন প্লট এখনো খালি পড়ে আছে। যারা বরাদ্দ পেয়েছেন তারা কার্যক্রম শুরু করছেন না। এমন প্লটগুলো আইন অনুযায়ী বরাদ্দ বাতিল করে অন্যদের দেয়া হবে। এতে মূলত ব্যবসায়ীরা উপকৃত হবে। দেশের উন্নয়ন হবে। এগুলো খালি পড়ে থাকলে কোন লাভ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat