×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্প বিরোধ নিষ্পত্তিতে শালিসি কার্যক্রমের আদর্শ পদ্ধতি (এসওপি)-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি।
আজ বিকেলে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে টিসিসি’র ৭৩তম সভায় এই এসওপি অনুমোদন  দেয়া হয়। 
সভাপতির বক্তৃতায় বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শিল্প মালিক-শ্রমিককের বিভিন্ন বিষয়ে বিরোধ  দেখা দিলে তা নিষ্পত্তিতে সরকার শ্রম অধিদপ্তরের মাধ্যমে একটা আদর্শ পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করেছে। এজন্য শ্রম মন্ত্রণালয় এসওপি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। 
প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে শ্রম বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এসওপি খসড়া প্রণয়ন করা হয়েছে। তিনি শিল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রণীত এসওপি বাস্তবায়নে মালিক-শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন। 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের মহাসচিব মো. ফারুক আহমেদ, বিজিএমইএ এর প্রতিনিধি আ ন ম সাইফুউদ্দিন, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মো.আব্দুস সালাম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান, বিভিন্ন মন্ত্রণালয় এবং আইএলও এর প্রতিনিধি, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাগণ সভায় অংশ গ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat