×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে আজ সিরাজগঞ্জ জেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২০জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
বেলকুচি উপজেলার সোহাগপুর নূতন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এই বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।
স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা ও প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, খাজা মোজাম্মেল হক্ (র.) ফাউন্ডেশন বিগত ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিগত তিনটি বছর বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ফলাফল খুবই নিষ্ঠার সঙ্গে যাচাই-বাছাই করে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সংগীত শিল্পী এস.ডি রুবেল ও চলচিত্র অভিনেতা ফেরদৌস সংক্ষিপ্ত গান ও শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat