×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের আমানত শাহ, গরীবুল্লাহ শাহ এবং মিসকিন শাহ দরগাহ এলাকায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় মেয়র বলেন, পীর-আউলিয়াদের আত্মত্যাগেই চট্টগ্রামে ইসলাম প্রসার লাভ করেছে। পীর-আউলিয়ারা বিশে^র নানা প্রান্ত থেকে এদেশে এসে ইসলামের আলো ছড়িয়েছেন। আমার পূর্ব-পুরুষ বহরদার পরিবারের পূর্বতনরাও সুদূর ইয়েমেন থেকে ব্যবসা ও ধর্ম  প্রচারের উদ্দেশ্যে এদেশে আসেন। তৎকালীন সময়ে জাহাজের সমষ্টিকে বহর বলা হতো আর জাহাজের মালিককে বলা হতো বহরদার। পরবর্তীতে এদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তারা চট্টগ্রামেই স্থায়ী হন এবং ইসলাম প্রচার ও মানবসেবায় মনোনিবেশ করেন। এজন্য আমি সুযোগ পেলেই বিভিন্ন মাজারে গিয়ে প্রশান্তি লাভ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে আমি মাজারে আশ্রয় নেয়া দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দিতে পেরে আনন্দিত।
এসময় মেয়রের সাথে চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat