×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরীতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।
তিনি ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) উদ্যোগে আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালন করছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন,‘বিএসটিডি’র এ উদ্যোগকে আমি স্বাগত জানাই’।
তিনি বলেন, রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী। তবে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণও অপরিহার্য।
আবদুল হামিদ বলেন, বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবিলার পাশাপাশি সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন  করছে। উন্নয়ন কর্মকান্ডের যথাযথ বাস্তবায়নে দেশের বিশাল জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। এজন্য দরকার আধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণ।
রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি বিগত চার দশকের অধিক সময় যাবৎ গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে সরকারের মানব সম্পদ উন্নয়ন প্রচেষ্টাকে সফল করতে ইতিবাচক ভূমিকা রাখছে। ‘আমি মনে করি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি’। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানব সম্পদ তৈরিতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।
রাষ্ট্রপতি ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat