×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশকে ডিজিটাল যন্ত্রের আমদানি নির্ভরতা থেকে উৎপাদন ও রপ্তানিকারী দেশ হিসেবে রূপান্তর করতে হবে।
শনিবার রাতে রাজধানীর এক হোটেলে মতিঝিল কম্পিউটার সোসাইটি আয়োজিত সোসাইটির ২০২৩-২৪ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের  অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, আগামী দিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশের ভিত্তিকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। আমরা কম্পিউটার, রোবট, এআই কিংবা আইওটি যন্ত্র উৎপাদন করবো এবং রপ্তানিও করবো।
তিনি বলেন, সকলের জন্য ডিজিটাল যন্ত্র সহজলভ্য করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপরেই স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়িত হবে।
মোস্তাফা জব্বার বলেন, মানুষের পরিবর্তিত চাহিদার প্রয়োজনে নতুন নতুন ডিভাইসের চাহিদা মেটাতে বিক্রয় ও সেবার বিষয়টি নতুন করে এখন ভাবতে হবে। দেশে মোবাইল সেটের একটি বড় বাজার তৈরি হয়েছে।
মতিঝিল কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক সভাপতি শাহীদ-উল মুনীর, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এরআগে মন্ত্রী মতিঝিল কম্পিউটার সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat