×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যারা নেতৃত্ব দেয় তারা সবসময় এগিয়ে থাকে। 
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘যোসেফাইট কালচারাল ক্লাব’র নেতৃত্বে ৩০টি বিদ্যালয়ের অংশগ্রহণে আন্ত:স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে স্কুলটি শিক্ষার সঙ্গে সংস্কৃতির ক্ষেত্রেও যে অগ্রগামী তা আরেকবার প্রমাণিত হলো।
প্রতিমন্ত্রী ছাত্র-ছাত্রীদেরকে নেতৃত্বের গুণাবলী অর্জনের আহবান জানিয়ে বলেন, কেননা তারাই ‘আগামী দিনে দেশ ও জাতির কান্ডারী’।
কে এম খালিদ আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘যোসেফাইট কালচারাল ক্লাব’ আয়োজিত দু’দিনব্যাপী আন্ত:স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার। এ সময় তিনি উল্লেখ করেন, এক সময় গ্রামে সকাল হলেই গানের রেওয়াজ শোনা যেতো। নানা কারণে সেটি কমে এসেছে।
প্রতিমন্ত্রী বলেন, এজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত এ ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজনের আহবান জানান।
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব নাইমুর রহমান দুর্জয় ও বিশিষ্ট সংগীত শিল্পী সুজিত মোস্তফা। 
স্বাগত বক্তব্য রাখেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) জ্যোতি এফ গোমেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat