×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলায় ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলার আডকান্দি গ্রামে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মাহা. বশিরুল আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান ও ভাসমান কৃষির প্রকল্প পরিচালক ড: মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাঠ দিবসে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, ভাসমান বেডে ফসল আবাদকারী কৃষকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
কৃষিগবেষণা ইনস্টিটিউটের ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্প আয়োজিত এই মাঠ দিবসে কাশিয়ানী
উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat