×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতকাল লুইসাল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে পেনাল্টি শ্যুট আউটে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটিতে দুই দল মিলিয়ে ১৬টি হলুদ কার্ড দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্প্যানিশ কোট এন্টোনি মাতেও লাহোজ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ১০ মিনিট ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডকে ফ্রি-কিক উপহার দেয়ার বিষয়টিও ছিল বিতর্কিত। ঐ ফ্রি-কিক থেকেই বদলী স্ট্রাইকার ওট ওয়েহর্স্টের গোলে ডাচরা ২-২ গোলের সমতায় ফিরে। 
এই ফ্রি-কিকের বিপক্ষে প্রতিবাদ করতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে হলুদ কার্ড দেখতে হয়েছে। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে মেসি বলেছেন, ‘তারা যখন সমতায় ফিরলো তখন আমার খুব রাগ হয়েছিল। আমি রেফারির সাথে কথা বলতে চাইনি। আমি জানি সবাই দেখেছে কি ঘটেছে। ফিফা এখন বিষয়টি পর্যালোচনা করবে বলে আমি মনে করি। এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একজন রেফারিকে দায়িত্ব দেয়াটা সঠিক হয়নি বলেই আমি মনে করি। তারা তাদের দায়িত্ব মোটেই সঠিকভাবে পালন করেনি। আমরাও ভাল খেলিনি। আর সেই সুযোগে রেফারি ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায়। পুরো ম্যাচেই রেফারি আমাদের বিপক্ষে ছিল। সবশেষ ফ্রি-কিকটি মোটেই ফাউল ছিলনা।’
নেদারল্যান্ডের উইং-ব্যাক ডেনজেল ডামফ্রাইস পেনাল্টির পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে মেসি টুর্নামেন্টের চতুর্থ গোল করেছেন। মেসি বলেন, ‘আমরা কখনই অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যেতে চাইনি। সবাই দেখেছে আজ মাঠে কি হয়েছে, আমরা খুবই কষ্ট পেয়েছি। বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে এভাবে একটি দলকে বিদায় নিতে হলে তা অত্যন্ত কষ্টদায়ক হতো। কিন্তু সব কিছুর পরেও এখন আমরা সেমিফাইনালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat