×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে আজ বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এক গণসমাবেশ করেছে সদর উপজেলা চেয়ারম্যান ফোরাম।
জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম গণসমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি রাজা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, ভাদসা ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন, শেখর মজুমদার, জালাল সরকার প্রমুখ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সারাদেশের মতো জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন- গণসমাবেশের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat