×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য শিরোনামে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষ নওগাঁ’র কর্মকর্তা চিন্ময় প্রামানিক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্য, প্রয়োজনীয়তা, খাদ্য ব্যবসায়ীদের পালনীয় প্রশাসনিক বিভিন্ন বিষয়াদি এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহীম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মোঃ শামীম হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন ও ব্যাবসায়ী কাজী জিয়াউর রহমান বাবলু ও সাব্বির আনসারী।
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এটি প্রথম সভা। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat