×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-২০
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেছেন, শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও এর সঠিক ব্যবহারের মাধ্যমেই রয়েছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি। 
তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ  প্রতিষ্ঠা করতে চায়- তার স্বপ্ন সারথী আজকের শিশু। বঙ্গবন্ধু সর্বজনীন  প্রাথমিক শিক্ষা ব্যবস্থা  প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন- তা বাস্তবায়নে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ। 
আজ রাজধানীর একটি হোটেলে সকল শিশুর জন্য অন্তর্ভূক্তিমূলক  প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ইউএস এইডের ‘সবাই মিলে শিখি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে অন্তর্ভূক্তিমূলক প্রাথমিক শিক্ষার বাস্তব রূপায়নে অগ্রসর ও সক্ষম শিশুর পাশাপাশি দরিদ্র ও  প্রতিবন্ধী শিশুদের মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। 
অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউ এস এইডের মিশন ডিরেক্টর ক্যাথেরিন ডি. স্টিভেনস ও  ইউএস এইডের আইসিটি ডিরেক্টর ড. কারম্যান স্ট্রিগেল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat