×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের আয়োজনে ‘ব্লু ইকোনমি: দ্যা নিউ ফ্রন্টিয়ার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
আজ বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। 
নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
নোবিপ্রবির উপাচার্য এ ধরণের ব্যতিক্রমধর্মী একটি সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
নোবিপ্রবিতে ব্লু ইকোনমির ওপর আয়োজিত এ সেমিনারে বাংলাদেশ সরকারের ঐতিহাসিক সমুদ্র বিজয়ের বিস্তারিত তথ্যাদি অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেন সমুদ্র বিজয়ের অন্যতম কান্ডারি রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। 
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ওশানোগ্রাফি, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং আমন্ত্রিত শির্ক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat