×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী দেশের গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে আছেন এবং আজীবন থাকবেন। আওয়ামী লীগ সরকার দেশের গরীব ও অসহায় মানুষের কল্যাণে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে এবং তা আগামিতেও বহাল থাকবে।
আজ বৃহস্পতিবার বান্দরবান জেলার আলীকদম উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বর মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর বাহাদুর আরো বলেন, পার্বত্য ও সমতলের মধ্যে কোনো পার্থক্য রাখেননি প্রধানমন্ত্রী। পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তিনি  কাজ করছেন। পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি তিনি অত্যন্ত আন্তরিক। দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্তিম ভালোবাসা আর সেবার মনোভাব দেশকে দ্রুত উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলার দিন শেষ। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর কৃষকদের অধিক ফসল উৎপাদনে আগ্রহী হতে উৎসাহ যুগিয়ে বলেন, আপনারা বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল ও ফল উৎপাদনের বৈজ্ঞানিক কৌশলগুলো কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছ থেকে ভালোভাবে জেনে নিবেন এবং সেই কৌশলগুলো অন্য কৃষক ভাইদেরকেও শিখাবেন।
এর আগে আলী কদম উপজেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রী বীর বাহাদুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। এসময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের নির্মিত স্টলসমূহ ঘুরে দেখেন এবং স্টলে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন। একইসময়ে মন্ত্রী আলী কদম উপজেলা চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু চত্বর এর উদ্বোধন করেন।
এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আলী কদম উপজেলা নির্বাহী অফিসার মেহেরুবা ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat