×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

৯ নভেম্বর বুধবার সকালে ঢাকা- ঈশ্বরদী রেল লাইনের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাজজিদ হাসান অনিক ওরফে নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আ: মমিনের ছেলে। সে সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার সাব-ইনস্পেকটর মোঃ সানোয়ার হোসেন জানান গত সপ্তাহে তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম লালমনিরহাট জেলার পাটগ্রামে তার চাচার বাসায় বেড়াতে যায়। মঙ্গলবার বেলা এগারটার দিকে সেখান থেকে ফেরার পথে তার বাবার সাথে মোবাইল ফোনে সর্বশেষ কথা বলার পর থেকেই নিখোজ রয়েছে।

বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল লাইনের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বামনগ্রাম হাটখোলা এলাকায় রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্বানিয় লোকজন পুলিশকে জানায় । খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat