×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় নিখোঁজের ১৫ ঘন্টা পর মাঠে “ধান ক্ষেত” থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার ৬ নভেম্বর নওগাঁর রানীনগর উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠের ধানের ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করেন রানীনগর থানা পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহটি জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে স্বপন আকন্দ (৩৯) এর লাশ।
স্থানিয় ও নিহতের পরিবার সুত্র জানায়, শনিবার বিকেল ৩ টার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। স্বপন বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামে ও আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এরপর রবিবার সকাল আনুমানিক ৯ টারদিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের মৃতদেহ পড়ে আছে।
ধান ক্ষেতে মৃতদেহ পরে থাকার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জ্যন নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat