×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস। দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
আজ শনিবার দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দফতরের উদ্যোগে নগরের এলজিইডি ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং বাস্তবমুখী। এ জন্য তিনি সমবায়ের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন গণমুখী কর্মসূচী গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সভায় আরও বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহাম্মেদ, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দফতরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া, চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ, ফেনী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শাহনেওয়াজ চৌধুরী, উপ-নিবন্ধক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপ-নিবন্ধক দুলাল মিঞা, উপ-নিবন্ধক কানিজ ফাতেমা, উপ-সহকারী নিবন্ধক মিন্টু বড়ুয়া, ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত, পাঁচলাইশ থানা সমবায় অফিসার শফিউল আলম, কোতোয়ালী থানা সমবায় অফিসার মোহাম্মদ ওছমান গনি, পরিদর্শক জিয়া উদ্দিন রিয়াজ, অর্পণ দাশগুপ্ত ও মো. সোলায়মান। সভা শেষে ৫ টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ১ জন শ্রেষ্ঠ সমবায়ীকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat