×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র তত্ত্বাবধানে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সায়েন্টিফিক পেপার, থিসিস লেখা এবং যুগ উপযোগী পরিসংখ্যানগত বিশ্লেষণের উপর চার দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা চলছে।
হাবিপ্রবির গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক রাশেদ ফারুক জানান, প্রশিক্ষণটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী রোববার বিকেলে শেষ হবে। গতকাল বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের প্রফেসর ড. বলরাম রায়, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর রাফিয়া আখতার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইআরটি’ বিভাগের সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং বিজ্ঞান অনুষদের ১১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চার দিনব্যাপী এই প্রশিক্ষণে এই শিক্ষার্থীরা গুণগত ও মানসম্পন্ন বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat