×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ ‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার’ প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট-এর উদ্যোগে গুণগতমানের বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার নাটোর চিনিকলের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, চিনি শিল্পকে লাভজনক করতে উচ্চফলনশীল আখের বীজ ব্যবহার এবং এর সম্প্রসারণের কোন বিকল্প নেই। উচ্চফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে ফলন বহুগুণে বৃদ্ধি পায় বলে কৃষকও লাভবান হন। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে নতুন নতুন বীজ উৎপাদন করে যাচ্ছে।
দিনব্যাপী এ কর্মশালায় নাটোর চিনিকলের কৃষি বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat