×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ  বিশ্ববিদ্যালয়গুলোতে সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশনা দেন।
রাষ্ট্রপ্রধান বলেন, "যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতির সংযোগ ঘটাতে হবে।"
তিনি বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা কার্যক্রমের পরিধি বাড়ানোর উপর জোর দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, শিক্ষা  উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাস্তবায়িত  সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উপাচার্য বলেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট মেম্বাররাই শিক্ষা কার্যক্রম তৈরি করেননা, দেশের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়।
তিনি  রাষ্ট্রপতিকে জানান, "স্টুডেন্ট প্রমোশন ও সাপোর্ট সার্ভিস" নামে একটি বিভাগ খোলা হয়েছে যেখানে শিক্ষার্থীদেরকে পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়।
এসময উপাচার্যের সাথে প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার। 
প্রতিনিধিদল এ সময় রাষ্ট্রপতি ও  বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের কাছে শতবর্ষের স্মারক ও প্রকাশনা হস্তান্তর করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat