×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনগণই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সীমান্তে শান্তি চাই-এমনকি দেশের ভিতরেও শান্তি চাই।
বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
এম এ মান্নান আরো বলেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত অশান্তির চেষ্টা করে তবে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। শুধু তাই নয় সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শুনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat