×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী শচীন মেলা অনুষ্ঠিত হবে।শহরের চর্থাস্থ শচীন দেব বর্মণের বাড়িতে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর শচীন দেব বমর্ণের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে শচীন মেলার আয়োজন করা হয়।
শচীন কর্তা মেলায় সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন। প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, সহকারী কমিশনার নাসরিন সুলতানা নিপা, কালচারাল অফিসার সৈয়দ মো. আয়াজ মাবুদ প্রমুখ।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ কুমিল্লা শহরের চর্থা তার পৈত্রিক নিবাসে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি শচীন কর্তা হিসেবে কুমিল্লায় সর্বাধিক পরিচিত। বর্তমান সরকার তার পৈত্রিক নিবাস সাংস্কৃতিক জাদুঘর হিসেবে ঘোষণা দিয়ে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat