×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২৭
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আগামীকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রদর্শিত হবে।
আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।
আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের উদ্যোগে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি’র পৃষ্ঠপোষকতায় প্রামাণ্যচিত্রটির দুইটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রথম প্রদর্শনী- দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় প্রদর্শনীটি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আগামীকাল দুপুর ৩টা থেকে প্রামাণ্যচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বুদ্ধিজীবী, সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat