×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। 
তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যাতে কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
শাহাব উদ্দিন আজ রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা  ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে।  
তিনি নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় কখনোই শারদীয় দুর্গাপূজা উদযাপন বিঘিœত হয়নি। এবারও যাতে নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর এবং বড়লেখা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ। 
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat