×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-১৩
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৯ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার উদ্যোগে এবং জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ওই বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া জান্নাতের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক এনডিসি মো. শহীদুল আলম। বিশেষ অতিথির ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।
এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) উদ্যোগে এবং জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে আজ মঙ্গলবার সকালে সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহা পরিচালক মো. শহীদুল আলম এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র উপ পরিচালক রফিকুল ইসলাম।
টিটিসির ইন্সট্রাক্টর জাকির হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ খুরশেদ আলম, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, টিটিসির চিফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার, শাহ আলম পাটোয়ারী, ইন্সট্রাক্টর মাজেদুর রহমান, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, মোয়াজ্জেম হোসেন, মিতা রানী সিনহা, দেলওয়ার হোসেন, জব রিপ্লেসমেন্ট অফিসার নিলুফার ইয়াসমিন নিলা। অনুষ্ঠানে টিটিসির ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat