×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলায় লাইসেন্স না থাকার অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ চারটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মিরাজ চৌধুরী জানান, স্বাস্থ্য অধিপ্তরের নির্দেশে আজ সকাল ১০টায় কুমিল্লার নগরীতে অনিবন্ধিত ফেয়ার কনসাল্টেশন ও ডায়গনস্টিক সেন্টার এবং জেলার চৌদ্দগ্রামে অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার গুণবতী বাজারে লাইসেন্স না থাকায় হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার নামে তিনটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, এর আগের মেয়াদে আমরা যখন অভিযান পরিচালনা করেছিলাম সেসময় ৫৮ টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়। অনুনোমদিত হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এটা যে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হয় তা নয়, আমরা সব সময়ই সচেষ্ট আছি অবৈধ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat