×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অবৈধ হাসপাতাল, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ফের অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। অভিযানের প্রথম দিনে নগরের দু’টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও দু’টি হাসপাতালকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
ক্লিনিক দু’টি হলো নগরীর চট্টেশ্বরী রোডের দেশ মেডিক্যাল সার্ভিস এবং পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল। হাসপাতালের লাইসেন্সসহ সঠিক কাগজপত্র না পাওয়া, নিয়ম না মেনে সেবা দেওয়া, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অভিযোগে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
আজ সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে চালানো অভিযানে ৬টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এসময় হাসপাতাল দুইটি বন্ধের নির্দেশ দেন। এছাড়া হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও ফেয়ার হেলথ নামে আরও দুই প্রতিষ্ঠানকে সতর্ক করে কাগজপত্র ঠিক করার জন্য ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়।
জানা গেছে, দেশ মেডিক্যাল সার্ভিস প্রতিষ্ঠান ২০১৫ সালের পর কোনো লাইসেন্স নবায়ন করেনি। নেই জরুরি বিভাগও। অপারেশন থিয়েটারও মানসম্মত নয়। নার্সরাও কেউ ডিপ্লোমাধারী নার্স নয়। পরিবেশও নোংরা। সবমিলিয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন সিভিল সার্জন। একইসঙ্গে পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অনলাইনে নিবন্ধনের অনুমতিপত্র ও হাসপাতাল পরিচালনার কোনো অনুমতির কাগজপত্র পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার মানসম্মত না থাকাসহ নানান অনিয়মে এ হাসপাতাল বন্ধ রাখতে বলা হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বেশকিছু প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। এর মধ্যে লাইসেন্সসহ কোনো কাগজপত্র না পাওয়া এবং বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়ায় দু’টি হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat