×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্কুলে স্কুলে চালু করা সততা ষ্টোর গুলো শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা পালন করছে। বিভিন্ন বিদ্যালয় ঘুরে জানা যায়, সততা ষ্টোর গুলোতে কোন বিক্রেতা থাকেনা। শিক্ষার্থীরা পণ্যের গায়ে লেখা মূল্য ক্যাশ বাক্সে রেখে পছন্দমতো যে কোন জিনিস কিনতে পারেন। খাতা, কলম, পেন্সিলসহ নানা ধরনের পণ্য সততা ষ্টোর গুলোতে রাখা হয়। জেলা সদরের তেঘর উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোরে দেখা যায় শিক্ষার্থীরা টিফিনের সময় লাইন ধরে তাদের পছন্দের পণ্য কিনছেন সততা ষ্টোর থেকে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট বেলা থেকে এমন সততার চর্চা বেশ ভালো লাগে। বড় হলেও এ চর্চা অব্যাহত রাখার চেষ্টা করবেন এমন প্রত্যাশা তাদের। তেঘর উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোর থেকে পণ্য কেনার সময় কথা হয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা, সেজদা ইসলাম ও জাহিদ খন্দকারের সঙ্গে তারা বলেন, পণ্যের গায়ে থাকা মূল্য ক্যাশ বাক্সে রেখে পণ্য নিয়ে যাওয়া হয়, এতে তাদের খুব ভালো লাগে। ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোস্তাহিদ ইসলাম ও সন্দীপ রায় জানায়, এ সততার চর্চা সমাজ থেকে দুর্নীতি রোধ করতে ভূমিকা রাখবে। বিদ্যালয়ের শিক্ষক পলাশ বলেন, সপ্তাহে একবার করে  ক্যাশ বাক্স খুলে টাকা মিলানো হয়। পরে চাহিদা অনুযায়ী নতুন পণ্য কেনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব মন্ডল বলেন, সততার চর্চার চেয়ে উত্তম আর কিছুই নাই। ছোট বেলা থেকে শিক্ষার্থীদের সততার চর্চা দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের সার্বিক তত্বাবধানে জয়পুরহাট জেলার ২৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat