×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ২৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজটসহ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রীম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২১ জমাদানকালে তিনি এ আহ্বান জানান।  
প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট কমানো ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। 
জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে বলে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন।
প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 
প্রধান বিচারপতি জানান, এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৫০ বছরপূর্তি উৎসব সুপ্রীম কোর্ট সাড়ম্বরে উদযাপন করবে।
আবদুল হামিদ সুপ্রীম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat