×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কোম্পানি মেসার্স লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি টেক্সটাইল কেমিক্যাল শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ৫৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৯০ লাখ কেজি টেক্সটাইল অক্সিলিয়ারি কেমিক্যাল যেমন গ্রিন এসিড,ওয়েটিং অ্যান্ড ডিটারজেন্ট, গ্রিন সোডা, কটন লেভেলিং, পলিস্টার লেভেলিং, সফটনার, সিলিকন, ফিক্সিং, ওয়াশ অফ, স্ট্যাবিলাইজার, সিকোয়েস্টারিং উৎপাদন করবে। কারখানাটিতে ১২১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের তৈরি হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. কে রেজাওয়ানুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat