×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এসময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন সময় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ, ফেনী জেলা পরিষদের প্রশাসক খায়রুল বাশার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি-সহ ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের পাঁচশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার বিকেলে টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশুপার্কে ফেনী পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি।
ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি’র সঞ্চালনায় এ পরিচিতিসভায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ-সহ দলীয় নেতৃবন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat