×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই লেকে মৎস্য প্রজনন বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত লেকে তিন মাস মাছ ধরা বন্ধকালীন সময়ে ২২ হাজার ৯৫২ জন বেকার জেলেকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে আজ জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা একথা জানান।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বেলা ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
তাছাড়া তিন পার্বত্য জেলার ২৬ টি উপজেলায় ক্রিক প্রকল্পের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা মৎস্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat