×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনগোষ্ঠী গঠনের মাধ্যমে কাজের সঙ্গে সম্পৃক্ত দক্ষতা-নির্ভর শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালনাধীন বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের পুনঃনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গমাতার নামে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তাকে সম্মান জানানো হয়েছে। আজকে শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে জানতে হবে। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশে জন্ম হতো না। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে আজীবন সাহস যুগিয়েছেন।
বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম, বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, পিডিবি বাকলিয়ার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল হক, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, চসিকের মহিলা কাউন্সিলর রুমকি দাশ গুপ্ত, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ প্রমুখ।
অনুষ্ঠানে উপমন্ত্রী, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের মাসিক বেতনবাবদ প্রতিমাসে তার ব্যক্তিগত তরফ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পরে ফিতা কেটে স্কুল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপন কুমার বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat