×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা আকুল আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ যোহর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে দিরাই উপজেলার কাউয়াজুরি গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন।
চিকিৎসাধীন অবস্থায় গতরাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন বাপ্পীর বাবা বীর মুক্তিযোদ্ধা আকুল আলীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন ও সিলেট জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান বীর মুক্তিযোদ্ধা আকুল আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat