×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ বলেছেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সরকারি বেসরকারি প্রতিটি পর্যায়ে শুদ্ধাচার অতীব গুরুত্বপূর্ণ। শুদ্ধাচার নিশ্চিত করতে হলে সর্বপ্রথমে আমাদের চরিত্র বদলাতে হবে। আমরা যদি কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তবেই শুদ্ধাচার নিশ্চিত হবে।
রোববার শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এসময় সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার এর সভাপতিত্বে এ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ক্রমবর্ধমান সম্প্রচার কার্যক্রমের কথা মাথায় রেখে কিভাবে স্বল্প পরিসরে সকলের অংশগ্রহণে সৃজনশীল মেধা কাজে লাগিয়ে প্রতিটি কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা চুড়ান্ত করতে তিনি এসময় কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগে সকালে সচিব বাংলাদেশ বেতার কালুরঘাট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বেতারের ঐতিহাসিক স্বাধীনতা কক্ষ, ট্রান্সমিটার কক্ষসহ সম্প্রচারের অন্যান্য কার্যক্রম পরিদর্শন শেষে কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat