×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ব্যাংক বাংলাদেশের ১৪টি বন্যা প্রবণ জেলায় দুযোর্গ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা করতে ৫শ’ত মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। এলাকার প্রায় ১.২৫ মিলিয়ন লোক সরাসরি সুবিধা পাবে। 
এই ঋণ সহায়তায় দ্যা রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর এ্যাডাপশন এন্ড ভলনারএবিলিটি রিডাকশন (আরআইভিইআর) শিরোনামের প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির আওতায় মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় ৫ শতাধিক আশ্রয় কেন্দ্র নির্মাণ, ক্ষতিগ্রস্থ সড়ক পুন:নির্মাণ এবং জলবায়ু সহনশীল কমিউনিটিভিত্তিক অবকাঠামো নির্মাণ করা হবে। 
প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্যোগকালীন সময়ে বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার হবে। এ সকল আশ্রয় কেন্দ্রে সোলার প্যানেল, বিশুদ্ধ পানি, পয়:নিষ্কাশন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে। 
প্রকল্পটি বন্যা এবং জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে কমিউনিটি ও সরকারি সংস্থার সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করবে। 
বাংলাদেশ ও ভূটান বিষয়ক বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক অপ্রত্যাশিত এবং আকস্মিক প্রাকৃতিক দুযোর্গ জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি আরও বাড়িয়ে দিয়েছে। 
তিনি বলেন, উপকূল অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ঝুকি মোকাবেলায় আমাদের দীর্ঘ পাচঁ দশকের অংশীদারিত্বের আলোকে  এই প্রকল্প সমতল ভূমির বন্যা দুযোর্গ পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে। 
তিনি আরও বলেন, প্রকল্পটি বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে সহায়তা করবে। বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন এসোসিয়েশনের পাঁচ বছর গ্রেস প্রিয়ডসহ ত্রিশ বছর মেয়াদি এই ঋণ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat