×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত এবং সিএনজি যাত্রী মো. ফোরকান উদ্দিন গুরুতর আহত।
আজ নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতো। শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মো. সোহেল, আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিন মোয়াজ্জেম হোসেন হৃদয়ের সিএনজি চালিত অটোরিকশায় উঠে। রোববার সকালে তাদের বহনকারি সিএনজিটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছলে, বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে সিএনজি চালক মোয়াজ্জেম হোসেন হৃদয় ও মো. সোহেল মারা যায়। আহত আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat