×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর পৈতৃক বাড়ি দেখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে কিছু সময় কাটিয়েছেন।
গত ২৫ জুন যান-চলাচলের জন্য উদ্বোধনের পর আজ সকালে প্রথমবার পদ্মা সেতু পার হয়ে পৈতৃক বাড়ি যাওয়ার পথে তারা সেতুর ওপর কয়েকটি ছবি তোলেন।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি (সেলফি) পোস্ট করেন। ছবিটি অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন।
সেলফিতে শেখ হাসিনা, তাঁর ছেলে জয় ও মেয়ে পুতুলকে হাস্যোজ্জ্বল মুখে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে তাদের যাত্রা উপভোগ করতে দেখা যায়। তারা জাঞ্জিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রামও নেন।
গত ২৫ জুন উদ্বোধনের সময শেখ হাসিনা দেশের দীর্ঘতম স্থাপনা পদ্মা সেতুতে প্রথম টোল দেন। আজও সেতু পারাপারের সময় তিনি টোল দেন।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরতা পালন করেন।
শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat