×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ১০৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ জুলাই শুক্রবার রাত ৮টায় উল্লাপাড়া-কামারখন্দ আঞ্চলিক সড়কে কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের পাশে গরুবাহী নছিমন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে আলহাজ্ব উদ্দিন(২৮) নামের নছিমন যাত্রী নিহত ও চালকসহ আরও ৩জন আহত হয়েছেন।
নিহত আলহাজ্ব উদ্দিন (২৮) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের আবু তালেব খোকার ছেলে সে পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহতরা হলেন একই গ্রামের নছিমন চালক মোকছেদ আলী(৩২), কামরুল ইসলাম কোমল(৫০) ও আলম হোসেন(৩৫)।

আহতদের মধ্যে নছিমন চালক মোকছেদ আলীকে (৩২) গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। কামরুল ইসলাম কোমল (৫০) ও আলম হোসেন (৩৫)কে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে গরু কিনে নছিমন যোগে কয়েকটি গরু কিনে বাড়ী ফিরছিলেন তারা। এদের মধ্যে একটি গরু কামারখোন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে নামিয়ে দিয়ে বাকী গরুগুলো নিয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী ফেরার পথে নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নছিমনের যাত্রীরা গরুগুলোসহ গাড়ির নিচে চাপা পড়ে। পার্শ^বর্তী লোকজন দ্রুত এসে নছিমনটি সরিয়ে নিচেপড়া গরু ও চালকসহ যাত্রীদের বের করে। তবে গরুগুলো অক্ষত রয়েছে বলে জানান।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গরুগুলোকে স্ব-স্ব মালিকদের বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat