×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রডের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেডকে আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত টেকসই সমন্বিত স্টিল মিল স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ এ কথা জানানো হয়।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ, কে এম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং বেগম পারভীন হক সিকদর সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান বয়লার পরিদর্শক পদ দ্বিতীয় গ্রেডে উন্নীতকরণ এবং প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়কে বয়লার প্রকৌশল অধিদপ্তরে রুপান্তর, সরকারী কর্মকর্তাদের প্রগতির গাড়ী কেনার বিষয়ে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, আরএডিপিতে গৃহীত নতুন প্রকল্পসমূহের বর্তমান অবস্থা এবং চিনি শিল্প নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কমিটির দশম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি বিশদভাবে পর্যলোচনা করা হয়।
সভায় আখ চাষকে উৎসাহ প্রদানের লক্ষ্যে আখ চাষীদেরকে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে, আখের দাম বাড়ানোর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বর্তমানে রডের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেডকে আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত টেকসই সমন্বিত ষ্টীল মিল স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আগামী ২/১ মাসের মধ্যে সুবিধাজনক সময়ে সভার চামড়া শিল্প এবং ঘোড়াশাল শিল্পাঞ্চল সরেজমিনে পরির্দশন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat