×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রশংসনীয় অবদান রাখছে।
তিনি বলেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরের সফলতা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ান হাই কমিশন বনানীস্থ হোটেল শেরাটনে আয়োজিত “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারস” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে ২০১৮ থেকে ২০২০ সেশনে উচ্চতর শিক্ষা সম্পন্নকারী ১৪০ জন স্কলারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং ২০২২ সেশনের জন্য নির্বাচিত ৪৮ জন স্কলারকে বরণ করা হয়।
অস্ট্রেলিয়ান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ডানকান ম্যাক্কালাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর স্বাগত বক্তব্য রাখেন। স্কলারশিপ সমাপ্তকারীদের মধ্যে নম্রতা খীসা এবং নতুন স্কলারশিপ প্রাপ্তদের মধ্যে মোঃ আলিমুজ্জামান মিলন বক্তব্য রাখেন।
স্পিকার ড. শিরীন শারমিন বলেন, অস্ট্রেলিয়া ১৯৭০ সাল থেকে অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস স্কলারশিপ দিয়ে আসছে। মহিলা, শারিরীকভাবে চাহিদাসম্পন্ন এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের উচ্চশিক্ষা প্রত্যাশীদের মধ্যে স্কলারশিপ প্রদান এই অ্যাওয়ার্ডস কার্যক্রমের এক অনন্য বৈশিষ্ট্য। স্কলারদের তিনি অর্জিত উচ্চতর দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগানোর জন্য অনুরোধ করেন।
স্পিকার বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসডিজি, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১, ডেলটা প্লান ২১০০ এর সফল বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারস এবং অ্যালামনাইবৃন্দ, বাংলাদেশস্থ অস্ট্রেলিয়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat